হাতীবান্ধায় ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬ পালিত

জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা: “ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত, শিখে যা, আয়রে আয় দুঃখ জয়ের নবীন মন্ত্র, সমবায় সমবায়” কাজী নজরুল ইসলামের এই কবিতা চরণকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটি ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ৪৫তম জাতীয় সমবায় দিবস-২০১৬ পালিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন”।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা সমবায় কার্র্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন, সহকারী সমবায় পরিদর্শক নিবারন চন্দ্র সেন। অন্যান্যদের মধ্যে সহকারী (ভূূমি) কমিশনার আজিজুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এমজি মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াসিম বেলী, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্র্তা ফেরদৌস আহাম্মেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment