ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহের রাভানসার শহরের প্রধান বিচারক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। কেরমানশাহ প্রদেশের নিরাপত্তা দফতরের মহাসচিব জানিয়েছেন, রাভানসারের প্রধান বিচারপতি সালিম কানবারি মঙ্গলবার নিজ দফতরে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। সন্ত্রাসী হামলায় তার ছেলেও আহত হয়েছেন।