হোসেনপুরে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

হোসেনপুর প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আয়ুব আলী, পৌর মেয়র মো. মাহাবুবুর রহমান, আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহ্বুবুল হক, হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা, ভাইস চেয়ারম্যান নুরুল আমিন পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ সালাম, ভোরের বার্তা ২৪ডটকম অনলাইন পত্রিকার সম্পাদক এস এম তারেক নেওয়াজ, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক মো. এখলাছ উদ্দিন (রিয়াদ) প্রমুখ।

Comments (0)
Add Comment