২০ লাখের প্রি-অর্ডারে ‘গ্যালাক্সি এস৬’

রকমারি ডেস্ক:
স্পেনের বার্সেলোনায় সদ্য সমাপ্ত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ স্যামসাং নতুন ফ্ল্যাগশীপ ‘গ্যালাক্সি এস৬’ প্রকাশের ঘোষণা দেয়। এর অন্য সংস্করণ গ্যালাক্সি এস৬ এজ। মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই পণ্যটির রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার এসেছে। দ্য কোরিয়ান টাইমস জানায়, গ্যালাক্সি সিরিজে আসা গ্যালাক্সি এস ফ্যামিলি এরইমধ্যে ২০ মিলিয়ন (২০ লাখ) প্রি-অর্ডার পেয়েছে যা প্রতিষ্ঠানের পণ্য বিপণনের ইতিহাসে বিশাল অর্জন। ২০ মিলিয়নের মধ্যে ১৫ মিলিয়নের অর্ডার গ্যালাক্সি এস৬ আর বাকি ৫ মিলিয়নের অর্ডার এসেছে বেশি দামের গ্যালাক্সি এস৬ এজ’এ। পণ্যদুটির দাম যথাক্রমে ৭০০ ও ৮৫০ ইউরো। কোরিয়ান বিশ্লেষকরা এগুলোর মূল বৈশিষ্ট্য বিবেচনা করে মন্তব্য করছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে আইফোন ৬। স্যামসাং মোবাইলের হেড জেকে সিন’র বিশ্বাস গ্যালাক্সি এস৬ ফ্যামিলির বিক্রি গ্যালাক্সি এস৫ এর তুলনায় অনেক বেশি হবে।

Comments (0)
Add Comment