২০ লাখ টাকা প্রাইজমানি পাবেন মাহমুদউল্লাহ

স্পোর্টসডেস্ক:  আগামী ১০ ও ১১ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।  ১০ এপ্রিল চট্টগ্রামের পর ১১ এপ্রিল ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের হাতে তুলে দেবেন প্রাইজমানি।

দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ প্রাইজমানি পাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ লাখ টাকা পকেটে পুরতে পারেন বিশ্বকাপের তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশেও জায়গা পেয়েছেন এই টাইগাররা।

মাহমুদউল্লাহর পর ১৪ লাখ টাকার মতো পাবেন মুশফিকুর রহিম। এ ছাড়া রুবেল হোসেন পেতে পারেন ১০ লাখ টাকার মতো।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দল আইসিসির পক্ষ থেকে ৪ লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলার পেয়েছে। পুরো টাকাটাই টিম ম্যানেজমেন্টকে দেওয়া হবে।

প্রসঙ্গত, মানিক মিয়া অ্যাভিনিউর সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে ইন্ডিপেনডেন্ট টিভি।

Comments (0)
Add Comment