গণভোটে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বুধবার তিনি দ্বায়িত্ব হস্তান্তর করবেন। ১৯৭৯ থেকে টানা ১১ বছর ক্ষমতায় ছিলেন লৌহমানবী হিসেবে পরিচিত মার্গারেট থ্যাচার। ১৯৯০ সালের পর মে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী সরকার প্রধান।
যুক্তরাজ্যের ইইউতে থাকার পক্ষে থাকলেও ৫৯ বছর বয়সী এই নারীকে এখন ঠিক উল্টো কাজটি করতে হবে। তার নেতৃত্বেই ইইউ থেকে দেশকে বার করে আনার প্রক্রিয়া চলবে।