৩০ মে থেকে শুরু হবে ‘সম্রাট’


বিনোদন ডেস্ক:
৩০ মে থেকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার নতুন ছবি ‘সম্রাট’ এর শ্যুটিং শুরু করতে যাচ্ছেন। এদিন ঢাকার বিএফডিসি থেকে তিনি শ্যুটিং শুরু করবেন। নির্মাতা জানিয়েছেন শুরুর দিনের শ্যুটিংয়ে থাকবেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। এছাড়াও এ ছবির বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার শিল্পী ইন্দ্রনীল। আরো থাকছেন মিশা সওদাগর, সুব্রত, শিমুল খান প্রমুখ। রাজ  বলেন, ‘এরই মাঝে আমরা সকল প্রস্তুতি শেষ করে এনেছি। আমার নতুন এই ছবিতে কস্টিউম থেকে শুরু করে সব কিছুতেই থাকবে বৈচিত্র। নতুন কিছু করার চেষ্টা করছি। সকলের ভালোবাসা আর দোয়া নিয়ে সুন্দর করে কাজটি শেষ করতে চাই।’ বলে রাখা ভালো, রাজ এর আগে ‘প্রজাপতি’, ‘ছায়াছবি’, এবং ‘তারকাঁটা’ নামে তিনটি ছবি নির্মাণ করেছেন।

Comments (0)
Add Comment