রবিবার ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মোটা শরীর হওয়ার কারণে ২৫ বছর ধরে বাড়ির বাইরে বের হতে পারছেন না আবদুলাতি। এমনকি বিছানা থেকে নড়াচড়া কিংবা গড়াগড়ি দিতেও পারছেন না তিনি।
নিজের দৈনন্দিন কাজ যেমন খাওয়া, পোশাক পরিবর্তন, ও পরিষ্কারের কাজের জন্য আবদুলাতি তার মা ও বোনের ওপর নির্ভরশীল।
‘এই আরাবিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, জন্মের পরে তার ওজন হয়েছিল ৫ কেজি। তিনি গোদ রোগে আক্রান্ত হওয়ায় তার শরীর অস্বাভাবিকভাবে ফুলে যায়।
চিকিৎসকরা বলছেন, তার শরীরের গ্রন্থির কাজ ব্যাহত হওয়ায় তার শরীর অনেক বেশি পানি ধরে রাখে।
শিশু অবস্থায় আবদুলাতি তার হাত ব্যবহার করা শেখে। কিন্তু ১১ বছর বয়সে বাড়তি ওজনের জন্য একা একা দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। এরপর তিনি বাড়িতে হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেন।
মস্তিষ্কজনিত স্ট্রোকের জন্য তিনি প্রাথমিক স্কুল থেকে ছিটকে পড়েন। এরপর থেকে শয্যাশায়ী নিজের রুমেই থাকছেন আবদুলাতি।
মৃত্যুর আশঙ্কায় আবদুলাতির পরিবার অনলাইনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আছে চিকিৎসা সহায়তা চেয়েছে। খবর: আইএএনএস।