৪ জুলাই ক্রিকেটারদের সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ দলের সাম্প্রতিক পার্ফরমেন্সে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক উচ্ছসিত। ভারতের সাথে বাংলাদেশ সিরিজ জয়ের পরপরই বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট নিয়ে আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে। তিনি বলেন, কিছুটা অসুস্থ থাকায় মাঠে গিয়ে দলকে পুরস্কার দিতে পারেননি, তবে তিনি অবশ্যই তাদের ডেকে দেখা করবেন এবং শুভেচ্ছা জানাবেন। সে অনুযায়ী আগামি ৪ জুলাই শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

Comments (0)
Add Comment