অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে কুড়িগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

ডিগ্রী প্রথম বর্ষের ফরম পুরনে অতিরিক্ত টাকা নেয়ার প্রতিবাদের সড়র অবরোধ করেছে কুড়িগ্রাম সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা।

মঙ্গলবার বিকেলে সরকারী কলেজ গেটে কুড়িগ্রাম-চিলমারী সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এসে ছাত্রদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ছাত্ররা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী ডিগ্রী প্রথম বর্ষের ফরম পুরনে ১৫শ টাকা ফি নির্ধারন করা হয়েছে। কিন্তু এর বিপরীতে কলেজ কর্তৃপক্ষ ২ হাজার ৫শ ৭৫ টাকা আদায় করছে। অনতিবিলম্বে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবী জানান তারা।

Comments (0)
Add Comment