অনলাইন সাংবাদিক জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক:
মোহাম্মদ আলীর রচনায় ও মাহমুদ দিদারের পরিচালনায় একটি নাটকে অভিনয় করলেন জ্যোতিকা জ্যোতি। নাটকটির নাম ‘লাইক কমেন্ট হিট’। নাটকটিতে জ্যোতিকা জ্যোতিকে দেখা যাবে মফস্বল শহর থেকে ঢাকায় আসা একজন অনলাইন সাংবাদিক চরিত্রে। অনলাইন পত্রিকার পাঠক বাড়ানোর জন্য প্রয়োজন লাইক কমেন্ট ও হিটের। কিন্তু মফস্বল থেকে ঢাকায় আসা জ্যোতি এসব থেকে অনেক পিছিয়ে। তার আর সবার মত হয়ে ওঠে না সাংবাদিকতা। তবে শেষে জ্যোতি নিজেই একটি ভিডিও নির্মাণ করেন। এবং তাতেই তিনি হিট হয়ে যান অনলাইন দুনিয়ায়। নাটকটিতে আরো অভিনয় করেছেন আরফান নিশো, কুমকুম হাসানসহ অনেকে। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

Comments (0)
Add Comment