রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
‘অপসাংবাদিকতা দেশের কল্যাণে আসতে পারে না। সাংবাদিকরা জাতির বিবেক, এমন একটি মহত পেশায় অপসাংবাদিকতা সৃষ্টি হওয়ায় আজ বাঙ্গালি জাতি দ্বিধাবিভক্ত। রাণীশংকৈল উপজেলায় কোন গ্র“প আমরা আশা করি না।’ ১৬ ফেব্র“য়ারি গত সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবে প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে আমাকে কাজে লাগান, আমি আপনাদের পাশে আছি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সম্পাদক মো. বিপ্লব, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, অর্থ ও দপ্তর সম্পাদক খুরশিদ আলম শাওন, প্রচার সম্পাদক রেজাউল করিম প্রধান, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন জীবন। সভাশেষে সাংবাদিক নেতারা থানা অফিসার ইনর্চাজ সুকুমার মোহন্তের সাথে মতবিনিময় করেন। প্রেস ক্লাব সহ-সভাপতি মো. সেতাউর রহমান লিটা এমপির ইতিবাচক চিন্তা চেতনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।