স্পোর্টস ডেস্ক:
চলমান বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন অজি উইকেটকিপার কাম ব্যাটসম্যান ব্র্যাড হাডিন। তবে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কিংবা হাডিনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রিসবেনে এই অজি ক্রিকেটার এসব নিয়ে বলেন, ‘আমি অবসর নিয়ে এখনও চূড়ান্ত ভাবিনি। তবে এটাও ঠিক ওয়ানডে কেরিয়ারে আমার আর বেশি ম্যাচ নেই। তার আগে দেশকে বিশ্বকাপ দিতে পারলে ভালো লাগবে।’ ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন হাডিন। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের শুভসূচনা করেছে হাডিনের অস্ট্রেলিয়া।