রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় অবৈধ,নছিমন,করিমন,ভটভটি ও ট্রাক্টর পরিবহন বন্ধের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টার সময় রৌমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে প্রায় ৮ শতধিক ছাত্র-ছাত্রী,শিক্ষক ও সাধারণ পথচারীসহ একত্রিত হয়ে রৌমারী শাপলা চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পযর্ন্ত রাস্তার দুই পাশে দাড়িয়ে এ মানব বন্ধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, শিক্ষক আবু হোরায়রা ও মজিবুর রহমান প্রমুখ। বক্তারা উলেখিত দাবী তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে বেআইনীভাবে চালিত অবৈধ ট্রাক্টর,ভটভটি,নছিমন ও অবৈধ ড্রাইভার পরিচালনা বন্ধ করণ,চিকিৎসাধীন ছাত্র ইমেলের চিকিৎসা বাবাদ ক্ষতিপূরণ ও ঘাতক চালককে অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচার করতে হবে। এছাড়াও অবৈধ ট্রাক্টর, ভটভটি,নছিমন গুলোর মালিকগণ প্রভাশালী হওয়ায় একাধিকবার অভিযোগ ও মানব বন্ধন করা হইলেও প্রসাশনিকভাবে তাদের কোন ব্যবস্থা গ্রহন করা হয় নাই বলেও জানান তারা।
মানব বন্ধন অনুষ্ঠান শেষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান বলেন অবৈধ পরিবহন বন্ধের প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।