সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেইর আয-যৌর প্রদেশটির তিনটি ঘাঁটি থেকে শুক্রবার উদ্ধার করা হয়েছে। আইএস সদস্যরা পালানোর সময় এসব ফেলে গেছে।
সিরিয়ায় আইএসের আস্তানা থেকে এর আগেও ইসরাইলি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, এসব অস্ত্রই প্রমাণ করে এ অঞ্চল ও বাইরের বিভিন্ন দেশ আইএসকে সরাসরি অস্ত্র দিচ্ছে।
গত ১০ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী আইএসের একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করে। এর মধ্যে ট্যাঙ্ক, সামরিক যান, স্থল মাইন, গাড়ি বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামও ছিল। তার আগে গত ১৯ অক্টোবরও দেইর আয-যৌরের মায়াদিন শহর থেকে বিপুল পরিমাণ ইসরাইলি অস্ত্র উদ্ধার করে সিরিয়ার সেনাবাহিনী। সূত্র : পার্সটুডে।