অনলাইন ডেস্ক: গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁয় হামলার ঘটনায় আইএস জড়িত বলে দাবি করেছে এমন একটি সংবাদ যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন আইএসের এই দাবিকে মেনে নেয়নি যুক্তরাষ্ট্র। খবর: সিএনএন।