আইএস দমনে লিবিয়ায় সহায়তা দেবে আরব লিগ

লিবিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দমনে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে আরব লিগ। কিন্তু বিমান হামলা চালানোর ব্যাপারে রাজি হয়নি সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার কায়রোতে আরব লিগের বৈঠকের পর এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, দেশটিতে আইএসের সাথে লড়াইয়ে আরবকে কৌশল গ্রহণ করার আহ্বান জানানো হয়। শনিবার সির্ত শহরে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য আরব দেশগুলোকে আহ্বান জানায় লিবীয় সরকার। তা ছাড়া বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দায়রি বিমান হামলা চালাতে লিগের প্রতি আহ্বান জানান।

গত বছর দেশটির সরকারকে রাজধানী থেকে হটিয়ে দেয় জঙ্গি সংগঠনটি। এখন দেশটির পূর্বাঞ্চল থেকে সরকার পরিচালনা করছে করা হচ্ছে। আইএস দেশটির সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে।
এ ছাড়া সির্তে তারা তাদের প্রধান ঘাঁটি বানিয়েছে। মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে।

Comments (0)
Add Comment