আইএস নেতাকে বিয়ে করেছিলেন কায়লা

আন্তর্জাতিক ডেস্ক:

মৃত্যুর আগে ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ কমান্ডারকে বিয়ে করেছিলেন মার্কিন নাগরিক কায়লা মুলার। বৃহস্পতিবার মার্কিন জঙ্গিবাদ প্রতিরোধ বিশেষজ্ঞরা এ তথ্য জানান। গত শুক্রবার আইএস দাবি করেছিলো , সিরিয়ার রাক্কায় জর্দানের চালানো বিমান হামলায় তাদের হাতে বন্দি কায়লা নিহত হয়েছেন। আইএসের এ দাবির বিষয়ে প্রথমে সংশয় প্রকাশ করা হলেও মঙ্গলবার মার্কিন প্রশাসন বিষয়টি নিশ্চিত করে। ২০১২ সালের ডিসেম্বরে  ত্রানকর্মি হিসেবে  সিরিয়া যান কায়লা। ২০১৩ সালের আগস্টে সিরিয়ার আলেপ্পো থেকে অপহৃত হন তিনি। মার্কিন বার্তা সংস্থা এবিসি নিউজ একটি সূত্রের  বরাত দিয়ে জানিয়েছে, কায়লাকে আইএস জঙ্গিরা  জিম্মি বা দর কষাকষির বস্তু হিসেবে দেখতো না। তাকে সম্ভবত জঙ্গিদের এক শীর্ষ কমান্ডারকে বিয়ে করতে বাধ্য করা হয়।

Comments (0)
Add Comment