মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হরতালবিরোধী এক সমাবেশে একথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘আজকে বিএনপি একাত্তরের ঘাতকদের সঙ্গে মিলে রাজনীতি করছে। বেগম জিয়া আপনার সুমতি ফিরে এসেছে এটা ভালো, তবে আপনার কৃতকর্মের বিচার হবেই হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘বাংলার মানুষ চায় এ রায় কার্যকর হোক। এ রায় কার্যকর হবে এবং এর মাধ্যমে এ দেশ কলঙ্কমুক্ত হবে।’