আইনি লড়াইয়ে নেমেছেন ফিফার সাবেক সহ-সভাপতি

স্পোর্টস ডেস্ক :  চাক ব্লেজারের নিষেধাজ্ঞার ঠিক পরপরই মার্কিন গোয়েন্দা সংস্থার অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন ফিফার সাবেক সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার। তার বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের সবগুলোই অস্বীকার করেছেন তিনি।

সমালোচনা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার, অনাকাঙ্ক্ষিত এই শব্দগুলো যেন অতপ্রোত ভাবে জড়িয়ে গেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সাথে। আর এই নাটকের সূত্রপাত হয় ফিফা নির্বাচনের ১ সপ্তাহ আগে। যখন ঘুষ গ্রহণের অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেফতার করে ৭ ফিফা কর্মকর্তাকে।

যার রেশ ধরে সভাপতি নির্বাচিত হওয়ার ৭ দিন পর পদত্যাগের ঘোষণা দেন ব্ল্যাটার। চীর জীবনের জন্য ফুটবলীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় মার্কিন ফুটবল সংগঠক চেক ব্লেজোরকে।

যদিও একই অভিযোগের তীরে বিদ্ধ ফিফার সাবেক সহ-সভাপতি জ্যাক ওয়ার্নারও। ত্রিনিদাদ ও টোবাগের ৭২ বছর বয়সী এই ফুটবল সংগঠক ৪ বছর আগে ফিফা সহকারী প্রেসিডেন্ট ও কনকাকাফের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

তার বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থার অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৫০ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন এই ক্রীড়া সংগঠক।

তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ১২টি অভিযোগ অস্বীকার করে আইনি লড়াইয়ে নেমেছেন ত্রিনিদাদের এই রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রাথমিক পর্যায়ে পোর্ট অফ স্পেনের আদালতে উপস্থিত হন এই সংগঠক। ২য় শুনানি অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।

এদিকে দুর্নীতির অভিযোগে ফিফা জর্জরিত হলেও ২০১৮ রাশিয়া বিশ্বকাপ আয়োজন নিয়ে কোন সমস্যা নেই বলে নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রী। যদিও, ফিফার বিপক্ষে অভিযোগগুলোর অন্যতম ছিল ঘুষ গ্রহণ করে কাতার ও রাশিয়াকে বিশ্বকাপের আয়োজকের টিকিট দেয়া।

রাশিয়ার ক্রিড়ামন্ত্রী বলেন, ‘ফিফা প্রধানের পরিবর্তন হলেও, ২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিয়ে কোন হুমকি নেই। ফিফার সঙ্গে এ বিষয় নিয়ে আমাদের নিয়মিত কথা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে। ফিফার দুর্নীতি নিয়ে যতই সমালোচনা হোক না কেন, এটি বিশাল একটি সংস্থা। যারা বড় বড় টুর্নামেন্টের সাথে বিশ্ব ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুতই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’

এদিকে, অনেক জল ঘোলা হবার পর, আগামী ২০ জুলাই সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কার্যনির্বাহী সভায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষন ঠিক করা হবে।

Comments (0)
Add Comment