আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও সেরা অলরাউন্ডার সাকিব

নিউজিল্যান্ড সফরটা মোটেও ভালো যায়নি সাকিব আল হাসানের। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৮৪ আর টি২০ তে তিন ম্যাচে মাত্র ৫৬ রান করেছেন এই অলরাউন্ডার। ওয়ানডেতে ৫ উইকেটে টি২০তে মাত্র দুটি উইকেটে পেয়েছেন সাকিব।

তারপরও বছরের শুরুতে দারুন একটা সুখবর সংবাদ পেলেন দেশ সেরা এই ক্রিকেটার। অ্যাঞ্জেলো ম্যাথুসকে সরিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। সোমবার আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে ৩৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেছেন সাকিব। আর ম্যাথুসের সংগ্রহ ৩৩৫ পয়েন্ট।

ওয়ানডের শ্রেষ্ঠত্ব ফিরে পেলেও টেস্ট ও টি২০ তে অবশ্য দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব। ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় প্রথমে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ৪০৫ পয়েন্ট।

টি২০ তে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সাকিব।

Comments (0)
Add Comment