আকরামের ওপর হামলার তদন্ত শুরু

কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আকরামের ওপর হামলার ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান প্রশাসন। বুধবার সকালে করাচী স্টেডিয়ামের বাইরে আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। গাড়িতে ছিলেন আকরাম ও তার এক সাংবাদিক বন্ধু।

ঘটনার পর আকরাম নিজেই ফোন করে পুলিশি সাহায্য চেয়েছিলেন। এবার সেই ঘটনার তদন্ত শুরু করল পাকিস্তান। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী নেওয়া ছাড়াও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া গুলির খোলগুলি ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বছর পঞ্চাশের এক গানম্যান আকরামকে লক্ষ্য করে তাঁর মার্সিডিজে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে প্রাথমিক ভাবে। ফরেনসিক রিপোর্ট বলছে একটি ০.৯ এমএম পিস্তল থেকেই গুলি ছোঁড়া হয়েছিল। তবে পিস্তলটি সাম্প্রতিক কালে কোনও নাশকতামূলক কাজে ব্যবহার করা হয়নি বলেও মত ফরেনসিক বিশেষজ্ঞদের। প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনেই তিনজন আততায়ীর স্কেচ করা হচ্ছে।

Comments (0)
Add Comment