অবৈধ বোলিং অ্যাকশন শুধরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। সাঈদ আজমল দলে ফেরায় পাকিস্তানের বোলিং বিভাগে আÍবিশ্বাস ফিরে এসেছে। নিশ্চয় তাকে নিয়ে ভাবনায় আছে বাংলাদেশ দলও। তবে হাতুরেসিংহের আশা আগের মতো ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারবেন না আজমল। এ নিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘আজমলের বোলিং অ্যাকশন পরিবর্তন হয়েছে। আশা করি সে আগের মতো কার্যকরী হবে না। তবে সে একজন অভিজ্ঞ স্পিনার তাকে নিয়েও আমরা পরিকল্পনা করেছি।’ বাংলাদেশ দলের ওপেনারদের নিয়েও কথা বললেন প্রধান কোচ। তবে তার আশা দ্রুতই ফর্মে ফিরবেন ওপেনার তামিম ইকবাল। তামিমের ফর্ম সম্পর্কে হাতুরেসিংহে বলেন, ‘আসলে সেও রান করতে পারলে খুশী হবে। আশা করি সে দ্রুতই ফর্মে ফিরে আসবে।’ আরেক ওপেনার রনি তালুকদারের স্কোয়াডে মেধার জোরেই ঢুকেছেন বলে মনে করছেন প্রধান কোচ, ‘রনি দুই ফরম্যাটেই রান পেয়েছে। সম্ভাবনাময় একজন ব্যাটসম্যান আশা করি দলের কাজে আসবে সে।’