গ্রামগঞ্জে বৃষ্টিতে জোঁকের উপদ্রব হয় তা আমরা সবাই জানি, আর তা যদি হয় বান্দরবনে তাহলে তো কোন কথাই নেই। কারণ সেখানে জোঁক আরো বেশি থাকে। আর সেখানে সিনেমার শ্যুটিং করতে গিয়ে বিপাকে পড়েন অভিনেত্রী আচঁল।
হ্যাঁ বাস্তবে এমনটাই ঘটেছে। চিত্রনায়িকা আচঁল সেখানে একটি ছবির শ্যুটিং করছিলেন, কখন যে তার পায়ে বেশ কয়েকটি জোঁক আঠার মত লেগে যায় টের পান না আঁচল। যখন টের পান তখন ভয়ে চিৎকার করতে থাকেন।
তখন কি আর করার ক্যামেরা বন্ধ করেই পুরো শ্যুটিং ইউনিট তার জোঁক ছুটানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরে আবার শ্যুটিং শুরু হয়।
কিন্তু শেষ রক্ষা হয়নি তার। পরে যখন শট দিতে যান তখন আবার জোঁকের কবলে পড়েন তিনি। ‘আড়াল’ নামের ছবিটি পরিচালনায় ছিলেন শাহেদ চৌধুরী। আর আচঁলের বিপরীতে অভিনয় করেছেন শাহ রিয়াজ।
বাংলাদেশেরপত্র/এডি/এস