আজ আবারো সারাদেশে ভূমিকম্প

আবারো সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার বেলা সোয়া ১টার দিকে এ কম্পন অনুভূত হয়।   এর আগে শনিবার নেপালে ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক মারা যায়। আজ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোদারি থেকে ১৭ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

এ নিয়ে পরপর দুইদিন ভূমিকম্পের ঘটনা ঘটলো। এ সময় বহুতল ভবনে বসবাসকারী লোকজনকে দ্রুত ভবন থেকে নেমে নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

এর আগে গতকাল শনিবারও সারাদেশে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়

Comments (0)
Add Comment