১৪ই ফেব্র“য়ারি ভালোবাসা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে থাকছে বিশেষ অনুষ্ঠান, নাটকসহ নানা আয়োজন।
এটিএন বাংলা
বিশেষ অনুষ্ঠান পাঁচফোড়নের উপস্থাপনায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী ফেরদৌস ও তারিন। তাদের গল্প বলার মধ্যে দিয়েই পরিবেশিত হবে মিউজিক ভিডিও, নাচ ও নাটিকা। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে রাত ৮টা ৫০ মিনিটে।
চ্যানেল আই
ভালোবাসা দিবসের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায় ‘ভালোবাসার গান’ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। সকাল সাড়ে এগারটায় প্রচারিত হবে ভ্যালেন্টাইন বিতর্ক। দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলা সিনেমা ‘লালটিপ’। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে সেলিব্রিটি শো ‘স্বপ্নলাইন স্বপ্নের ভালোবাসা’, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘কবি ও কবিতায় ভালোবাসা’ এবং রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ‘সেরাকণ্ঠ’ ও ‘ক্ষুদে গানরাজ’ শিল্পীদের অংশগ্রহণে ‘শুধু ভালোবাসা’। এছাড়া রুমানা রশীদ ঈশিতা রচিত ও পরিচালিত নাটক ‘ফিরো এসো প্রেম’ প্রচারিত হবে রাত ৭টা ৫০ মিনিটে।
একুশে টিভি
সৈয়দ হোসেন কাব্যের রচনা ও শেখ আমানুরের পরিচালনায় টেলিফিল্ম ‘বিষন্ন গোধুলি’ প্রচারিত হবে সকাল ১০টা ৫ মিনিটে। অভিনয় করেছেন সজল, অপর্ণা, স্বপন চৌধুরি, মুন, পুতুল, টুটুলসহ আরও অনেকে। মোবারক হোসেনের রচনা এবং এ বি ডি তুহিনের পরিচালনায় নাটক ‘নষ্ট প্রেমের গল্প’ প্রচারিত হবে রাত ৭টা ৫০ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন সজল, নওশীনসহ আর অনেকে।
সকাল ৯টা ৩০ মিনিটে ‘বসন্তে ভ্যালেন্টাইন’ প্রচারিত হবে। আরও থাকছে দুটি টক শো ‘ভালোবাসা রোদ বৃষ্টি’, ‘গল্প স্বল্প গান’। প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিট ও ১০টা ৩ মিনিটে। বিশেষ অনুষ্ঠান ‘দেশে দেশে ভ্যালেন্টাইন’ প্রচারিত হবে দুপুর ১২টা ৫ মিনিটে।
বাংলা সিনেমা ‘মন ছুঁয়েছে মন’ প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে। নৃত্যানুষ্ঠান ‘বিহঙ্গ’ প্রচারিত হবে বিকাল সাড়ে ৫টায়। সবশেষে প্রচারিত হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্টের বিশেষ পর্ব।
বাংলাভিশন
তাহসান-জেনী, জন-অপর্ণা, তিশা-নাঈম অভিনীত ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ প্রচারিত হবে চ্যানেলটিতে। দর্শকের পাঠানো গল্প থেকে সেরা তিনটি গল্প নিয়ে শাফায়েত মনসুর রানা, গোলাম কিবরিয়া ফারুকী ও ইমরাউল রাফাত নির্মাণ করেছেন তিনটি নাটক। রিয়াজুল আলম শাওনের গল্প থেকে নাটক নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী। ‘চিনিগুঁড়া প্রেম’ নামে নাটকটিতে অভিনয় করেছেন তাহসান ও জেনী। মেহরীন কবিরের গল্প থেকে নাটক নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। ‘আমি আকাশ পাঠাবো’
নামে এই নাটকে অভিনয় করেছেন ব্যান্ডশিল্পী জন কবির ও অপর্ণা। হৃদিতা ইসলামের গল্প থেকে নাটক নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। ‘প্রতীক্ষা’ নামে নাটকটিতে অভিনয় করেছেন তিশা ও নাঈম। তিনটি নাটক পরপর প্রচারিত হবে রাত ৮টা ৪৫ মিনিট থেকে। সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় ভালোবাসা দিবসের টেলিফিল্ম ‘আমি স্পেশাল মানুষ’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম ও প্রভা। প্রচারিত হবে রাত ১১টা ২০ মিনিটে। শফিক রেহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় ভালোবাসা দিবসে ‘লাল গোলাপ’-এর বিশেষ পর্ব প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ২৫মিনিটে।
এনটিভি
মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় ভালোবাসা দিবসের নাটক ‘ইন এ রিলেশনশিপ’-এ অভিনয় করেছেন অপূর্ব, শায়না, মৌসুমী হামিদসহ আরও অনেকে। প্রচারিত হবে দুপুর ১২টা ২০ মিনিটে।
সাগর জাহানের রচনা ও রতন রিপনের পরিচালনায় নাটক ‘বৃষ্টি ভেজা ভালোবাসা’য় অভিনয় করেছেন তিশা, আফরান নিশো, মআ সালাম, মাসুদ হারুণসহ আরও অনেকে।
বিশেষ সংগীতানুষ্ঠান ‘সেইম লাভ মেনি এক্সপ্রেশন’ প্রচারিত হবে সকাল ৬টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার ভালোবাসার গান পরিবেশন করবেন শিল্পী আলিফ আলাউদ্দিন, সাব্বির, পুলক, মেহরাব, ঋতুরাজ, বাবু, সিঁথি, পুতুল, কর্ণিয়া ও পিংকী ছেত্রী।
বাংলা সিনেমা ‘তারকাঁটা’ প্রচারিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। দ্বৈত গানের অনুষ্ঠান ‘আজ শুধু ভালোবাসার দিন’-এ অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী।
দেশ টিভি
ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার সুরে’ সরাসরি সম্প্রচারিত হবে দেশ টিভির স্টুডিও থেকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তপন চৌধুরী, অনুপমা মুক্তি, বেলাল খান এবং পড়শী। সিঁথি সাহার উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্প্রচার শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিট থেকে।
দুপুর ৩টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’।
বৈশাখী
জোবেরা রহমান লিনুর রচনায় ‘মেঘের বাড়ি যাবো’ নাটকটি পরিচালনা করেছেন শুভ খান। অভিনয় করেছেন জাকিয়া বারি মম, অপূর্ব, স্পর্শিয়া, হাসিন জামান, হেলাল প্রমুখ।
জিটিভি
তথ্য ও বিনোদনমূলক নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘এই সন্ধ্যায়’-এর ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে অংশ নিয়েছে শিল্পী দম্পতি ইবরার টিপু ও মিথিলা ইবরার। প্রচারিত হবে বিকেল সাড়ে ৫টায়।
এসএটিভি
ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ‘ভ্যালেন্টাইন গ্যালোর’-এ সংগীত পরিবেশন করবেন- অনিমা রায়, অলোক সেন, বাদশা বুলবুল, অনুপমা মুক্তি, রাজীব, কর্ণিয়া, নন্দিতা, মেহরাব, রুমা, তাহসান এবং আলম আরা মিনু। জুটি হিসেবে র্যাম্পে হাটবেন অপূর্ব-পিয়া, নিরব-তানজিন তিশা, প্রতীক- মৌসুমী হামিদ এবং অন্তু-প্রসূন আজাদ। ওয়েস্টিন হোটেলের বল রুম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
ওয়াহিদা মল্লিক জলি ও রহমতউল্লাহ সঞ্চালনায় ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘সম্পর্কের রসায়ন’-এ অংশ নিয়েছেন তপু ও নাজিবা, প্রাণ রায় ও কাকলী, আলভী ও আমির দম্পতি। অনুষ্ঠানটি প্রচারিত হবে সকাল ৯টায়।
এশিয়ান টিভি
ভালোবাসা দিবস উপলক্ষে এশিয়ান টিভিতে থাকছে দুদিনের বিশেষ আয়োজন। মাহবুব বাপ্পির রচনা ও ইভান রেহানের পরিচালনায় দুই পর্বের নাটক ‘ভালোবাসা আনলিমিটেড’-এ অভিনয় করেছেন শবনম ফারিয়া, সিয়াম আহমেদ, ইমরান, রনি, এমিলি জান্নাত, কাজী উজ্বল, শিরিন আলমসহ আরো অনেকে। প্রচারিত হবে শনিবার ও রোববার রাত ৮টায়।
তারকা দম্পত্তির সঙ্গে আলাপচারিতার অনুষ্ঠান ‘সেদিন দুজনে’-তে অংশ নিয়েছেন মুরাদ পারভেজ ও সোহানা সাবা। প্রচারিত হবে শনিবার রাত ১০টায়।
বাংলা সিনেমা ‘অন্তরে অন্তরে’ প্রচারিত হবে শনিবার দুপুর ২টা ২০ মিনিটে। ‘টি ব্রেক’-এর বিশেষ পর্বে অতিথি শাহিন সামাদ। অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার সন্ধ্যা ৬টায়।
ভালোবাসা দিবসের গানের অনুষ্ঠান ‘ডেকো শুধু ভালোবাসা’য় অংশ নিয়েছে সংগীতশিল্পী কনা ও কিশোর। অনুষ্ঠানটি প্রচারিত হবে রোববার রাত ১০টায়। বাংলা সিনেমা ‘মোল্লা বাড়ির বউ’ প্রচারিত হবে রোববার ২টা ২০ মিনিটে।