বিএনপির সহদফতর সম্পাদক বেলাল আহমেদ যুগান্তরকে জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ নভেম্বরের সমাবেশ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে বক্তব্য দিবেন।
জানা গেছে, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি।
কিন্তু বেলা ১০টা পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এরই মধ্যে দুপুর ১২টায় বিএনপির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হল।