আজ বার্সেলোনার আগে মাঠে নামবে তৃতীয় স্থানে থাকা আতলেতিকো। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট দিয়েগো সিমেওনের দলের। গ্রানাদাকে হারাতে পারলেই পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলবে তারা।অনেকেই মনে করছেন, বার্সেলোনার এই ছন্দপতন মূলত দলের সবচেয়ে বড় তারকা মেসির গোল-খরার কারণে। কাতালান ক্লাবটির হয়ে সবশেষ পাঁচ ম্যাচে গোলের দেখা পাননি আর্জেন্টিনার অধিনায়ক; সময়ের হিসেবে যেটা ৪৫২ মিনিট। স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোট নিয়ে খেলছেন এই ফরোয়ার্ড। তবে যা হয়েছে তা নিয়ে আক্ষেপ না করে সামনে এগিয়ে যেতে চান এনরিকে। আমরা আমাদের লক্ষ্য খুব উঁচুতে নির্ধারণ করি, বিশ্বে অন্য যে কোনো ক্লাবের চেয়ে উঁচুতে। সব শিরোপা জয়ের জন্য এটা নিজেদের ধার্য করা দায়। কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স লিগের বিষয়টি ভুলে যেতে হবে। কারণ, এখন এ নিয়ে আমরা আর কিছু করতে পারব না।” আপাতত শুধু ভালেন্সিয়া ম্যাচ নিয়ে ভাবছেন বলে জানান এনরিকে। “আমাদের সংহতি ধরে রাখতে হবে। সব দিক থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এরই মধ্যে কোপা দেল রের ফাইনালে জায়গা করে নেওয়া দলটির সামনে এখনও ‘ডাবল’ জয়ের হাতছানি আছে। আর তারা সেদিকেই মনোযোগ দিতে চায়। বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বলেন, “সমর্থকদের রোববার কাম্প নউতে যাওয়া আর দলকে সমর্থন করার অনুরোধ করছি আমি। কেবল ছয়টি লিগ ম্যাচ আর একটি কোপা দেল রের ম্যাচ বাকি আছে। আমরা যদি ‘ডাবল’ জিতি, সেটা অসাধারণ সাফল্য হবে। প্রত্যয় আছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের কণ্ঠেও, “আমার সতীর্থরা আর আমি অ্যাথলেট। আমরা সব সময় কঠোর পরিশ্রম করি এবং জিততে চাই, এটাই সব সময় আমাদের প্রেরণা। (আতলেতিকোর বিপক্ষে) যে ফল চেয়েছিলাম তা অর্জন করতে পারিনি আমরা। কিন্তু আমরা অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াব।”