আজ যা করতে যাচ্ছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৯ রানের বড় ব্যবধানে হারের পর একটু নড়েচড়ে বসতে হচ্ছে পাকিস্তানকে। আর সেজন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবারের ম্যাচের জন্য নতুন করে ভাবছে সফরকারীদের টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে দ্বিতীয় ওয়ানডেতে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামবে পাকিস্তান। ম্যাচের আগেরদিন রাতেই পাকিস্তান থেকে উড়িয়ে আনা পেসার উমর গুলের খেলা এক রকম নিশ্চিতই বলা যায়। হারের একদিন পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া পেসার এহসান আদিলের বদলী হিসেবে ১২৫ টি ওয়াডের অভিজ্ঞতা সম্পন্ন এই পেসারকে ডেকে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর উমর গুলকে জায়গা দিতে গিয়ে একাদশে থাকা হচ্ছে না রাহাত আলীর। আর নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনেই ১০ ওভারে কোন উইকেট ছাড়া ৭৪ উইকেট দেয়া সাঈদ আজমলও খুব সম্ভবত জায়গা হারাতে যাচ্ছেন। তার জায়গায় খেলানো হবে ইয়াসির শাহ’র ইনজুরিতে স্কোয়াডে সুযোগ পাওয়া জুলফিকার বাবরকে। এর বাদে সাদ নাসিমের বদলে আসাদ শফিরে ম্যাচ খেলে ফেলার সম্ভাবনাও প্রবল।

Comments (0)
Add Comment