প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার জনগণের সাথে কথা বলবেন।’
এ সময় ইহসানুল করিম জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সাথেও কথা বলবেন।
এর আগে, গত ১২ ও ১৩ জুলাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ৬৪টি জেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ভিডিওকনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলেন। -বাসস।