ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ২ নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিকীর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
আদালত আবেদন নাকচ করে আজিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি উপজেলা সদরে গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় আজিজুর রহমানকে। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।