আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা; মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শনিবার আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতায় (ছেলে) জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে।
দলের প্রশিক্ষক বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম’র হাতে গড়া দলনেতা প্রদিপ কুমারের নেতৃত্বে একাধারে উপজেলা, জেলা, বিভাগীয় এবং ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয় ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম ও বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগির হোসেন দলটিকে অভিনন্দন জানিয়েছেন।

Comments (0)
Add Comment