অাজ শুক্রবার পশ্চিম মোজাম্বিকের একটি গ্রামে পেট্রোল বোঝাই ট্যাংকার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।
মোজাম্বিক সরকার সূত্র জানিয়েছে, দেশটির পশ্চিমে টেটে প্রদেশের একটি গ্রামে স্থানীয় মানুষ ট্যাংকার থেকে পেট্রোল নেওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে ট্যাংকারতে আগুন ধরার কারণ জানা যায়নি।
সরকারি হিসেবমতে, এ পর্যন্ত ১১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এদের মধ্যে ছোট ছোট ছেলেমেয়েদের সংখ্যা অনেক।
আইএমএফের তথ্যমতে, মোজাম্বিক বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। ১৬ বছর ধরে চলা গৃহযুদ্ধ ১৯৯২ সালে শেষ হলেও তখন থেকেই মারাত্মক আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন এখানকার মানুষ। কিছুদিন আগে সরকার জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে ডলারের তুলনায় অনেকটাই পড়েছে স্থানীয় মুদ্রা মেটিক্যালের দাম। তাছাড়া সরকারের সঙ্গে ক্ষমতা ভাগ করে নেওয়ার চেষ্টায় প্রাক্তন বিদ্রোহীরা আবার অস্ত্র ধরার হুমকি দেওয়ায় নতুন করে দেশটিতে রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে। বহু জায়গায় সরকারপক্ষ ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষও চলছে।
টেটে বলে যে প্রদেশে এই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, সেই এলাকাও সহিংস বলে পরিচিত। প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষ এ বছরই সীমান্ত টপকে পাশের রাষ্ট্র মালায়ি-তে আশ্রয় নিয়েছেন। গত বছর জানুয়ারিতেও এই টেটে-তে দেশি মদ খেয়ে বিষক্রিয়ায় ৭৫ জনের মৃত্যু হয়।