বিনোদন ডেস্ক:
আরিফিন শুভ ও নাদিয়া নদী ২০১১ সালে জুঁই নারিকেল তেলের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। হাবিব ওয়াহিদের সংগীতে সাজানো বিজ্ঞাপনটি প্রশংসিত হয়েছে। প্রায় চার বছর পর আবার জুটি বাঁধছেন তারা। এবার যমুন ইলেক্ট্রনিক্সের শীতাতপ নিয়ন্ত্রিত পণ্যের বিজ্ঞাপনে অভিনয় করবেন শুভ ও নদী। আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে এর চিত্রায়ন হচ্ছে। এটি নিদের্শনা দিচ্ছেন সৈয়দ রাসেল। শিগগিরই এটি সব চ্যানেলে প্রচার হবে। নাদিয়া নদী এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রথম বিজ্ঞাপনচিত্রটি দর্শকরা গ্রহণ করেছিল। আশা করছি, এ কাজটিও সমান জনপ্রিয়তা পাবে।’