আবুধাবিতে টায়ার কারখানায় আগুন, ৭ বাংলাদেশিসহ নিহত ১০

বাংলাদেশেরপত্র অনলাইন:  সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির শিল্প নগরীর মোসাফ্‌ফাহ’র একটি টায়ার পাঞ্চিং কারখানায় আগুন লেগে বাংলাদেশিসহ অন্তত ১০ জন মারা গেছে। অগ্নিদগ্ধ আরো ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্থানীয় সময় ভোররাতে আবুধাবির মুছাফ্‌ফায় আল ওয়াসিম নামে কারখানাটির দ্বিতীয় তলায় কমেপ্রসার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে ওপর তলার একটি কক্ষে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ৫০ জন দগ্ধ হয়। ওই কক্ষটিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শ্রমিকরা থাকতো। আগুন লাগার সময় সবাই ঘুমন্ত ছিল। অগ্নিদগ্ধ অবস্থায় ৫০ জনকে হাসপাতালে নেয়া হলে ১০ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হতাহতদের অধিকাংশের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান ও ফটিকছড়িতে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments (0)
Add Comment