আলফাডাঙ্গায় দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপল∂ে র‌্যালী ও মানব বন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ ৯ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে এ র‌্যালি ও মানববন্ধন করা হয়।র‌্যালিটি আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজার চৌরাস্তায় এসে এক মানববন্ধন এর মাধ্যমে শেষ হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু কুমারেশ চন্দ্র সরজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ গৌর গৌত্তম এর পরিচালনায় মাববন্ধনে বক্তব্য দেন, কমিটির সহ-সভাপতি ডা. প্রফুল্ল কুমার বালা, সদস্য আবুল কাশেম, অলিয়ার রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।

Comments (0)
Add Comment