আলফাডাঙ্গায় বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি-ব্লাড গ্রƒপিং ও ডেন্টাল ক্যাম্প

শাহরিয়ার হোসেন ,আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি ঃ “এসো আলোকিত সমাজ গড়ি” এ শে¬াগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা পাড়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা ডেন্টাল কলেজ এর সন্ধাণী ইউনিটের সহযোগিতায় ফ্রি-ব¬াড গ্রুপিং ও ডেন্টাল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।আজ ২৫জানুয়ারী বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি ও ডেপুটি কমিশনার পিওএম ঢাকা নর্থ এর ডিএমপি খান মোহাম্মদ রেজোয়ান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যদি একটি মহলা থেকে একটি পরিবারের ছেলে মেয়েরা তার বাবা মাকে সম্মান করে তবে সে পরিবার টি ্ওই মহলার জন্য দৃটান্ত। তথা পর্যায় ক্রমে সারা দেশের জন্য দৃষ্টান্ত হতে পারে। পরে তিনি বন্ধু ফাউন্ডেশনের ৭টি মুল নিতি সম্পর্কে অবহিত করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম এইচ একে এম রওনক আরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান। এ সময় অন্যন্য’র মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের আজিবন সদস্য আলফাডাঙ্গা প্রেসক−াবের সহ-সভাপতি বাজার বণিক সমিতির (সাবেক)সাঃ সম্পাদক আব্দুল মান্নান আব্বাছ, আজিবন সদস্য মোঃ আজিজুর রহমান দুলাল ও মোঃ মাহামুদুল হাসান,সাবেক ইউপি সদস্য হাজী মুনছুর মোল্যা, এবং সাবেক প্রধান শিক্ষক হাজী ওবায়দুর রহমান, ও ম্যানেজিং কমিটির সহÑসভাপতি মোঃ আবুল বাশার মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুল হালিম মিয়া। অনুষ্ঠানের উদ্যক্তা ছিলেন মোঃ মনিরুজ্জামান শিমুল ও শেখ আনিছুর রহমান। ১০ সদস্য’র মেডিকেল টিমের নেতৃত্বদেন ইউনিট উপদেষ্টা মোঃ রায়হান উদ্দিন। এসময় ঢাকা ডেন্ঠাল কলেজ ইউনিট সন্ধানীর সাধারণ সম্পাদক দিলরুবা নওশিন দোলন উপস্থিত ছিলেন। উলে¬খ্য বিদ্যালয়ের ছাত্র/ছাত্রিসহ ৪শতাধিক ব্যাক্তিকে এ সহয়তা দেয়া হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফাউন্ডেশনের পক্ষথেকে অতিথিদের হাতে উপহার সামগ্রি তুলেদেন এবং সন্ধানীর পক্ষথেকে
উপদেষ্টা ও সাধারণ সম্পাদকের হাতথেকে পুরষ্কার গ্রহন করেন।

Comments (0)
Add Comment