প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)ঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নদী ভাঙ্গনে ভিটেমাটিহীন বস্তিবাসী ১৫ জন দরিদ্র ব্যক্তিকে অনুদান দেয়া হয়েছে। গতকাল ০৩জানুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের তার কার্যালয়ে তাদের এ অনুদান দেন। জানা যায়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০১৫-২০১৬ অর্থ বছরের সমাজকল্যাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত উপজেলার নদী ভাঙ্গনে ভিটেমাটিহীন বস্তিবাসী (দরিদ্রসীমার নিচে) ১৫ জন দরিদ্র ব্যক্তির মধ্যে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।