আলাস্কায় ৬.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ রাজ্য আলাস্কায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দক্ষিণ আলাস্কার প্রোনে এলাকায় এ ভূমিকম্প অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ৭ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আলাস্কার কেন্দ্র থেকে ৫৩ মাইল দূরে অ্যাঙ্কর পয়েন্টে স্থানীয় সময় শনিবার রাত দেড়টার সময় এ ভূমিকম্প হয়। অ্যাঙ্করেজের আবাসিক এলাকার কয়েকটি বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অ্যাঙ্করেজ ও ভালডেজ পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে কোনো আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

অ্যাঙ্করেজের বাসিন্দা রন বারতা বলেছেন, রাত ১টা ৩৪ মিনিটের দিকে তার বাড়িটি প্রচণ্ড ঝাঁকুনি খায়। দেওয়ালে থাকা ছবিগুলো নড়াচড়া করতে থাকে। কিন্তু বাড়ির কোনো ক্ষতি বা কেউ আহত হয়নি। কিন্তু আমার জীবনে এতো বড় ভূমিকম্পের মুখোমুখি কখনো হইনি। ভূমিকম্পের পর এখানকার সব বাসিন্দা বাড়ির বাইরে বের হয়ে যায়। অনেকে টুইটারে একে অপরের খোঁজ-খবর নেয়।

কেনাইয়ের আরেক বাসিন্দা ভিনসেন্ট সুনুঙ্গিনায়া বান্ধবীর বাসায় রাত কাটাচ্ছিলেন। তিনি জানান, মধ্যরাতের আমি কিছুটা ঝাঁকুনি অনুভব করি। আমার মনে হয়েছে এটা খুবই সামান্য একটি ভূমিকম্প।

তবে রেডিও কেনাই তাদের খবরে জানিয়েছে, কেনাই উপত্যকায় রাত আড়াইটার দিকে একটি বাড়ির গ্যাস পাইপ লাইন ফুটো হয়ে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছে। তথ্যসূত্র : এবিসি নিউজ অনলাইন।

Comments (0)
Add Comment