শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অুনষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর-১ আসনের এমপি বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাভানা আক্তার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) মোহাম্মদ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল প্রমুখ।
সমাবেশে জেলার সকল উপজেলার ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।