আশুলিয়ায় বাংলাদেশ প্রজন্মলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি

সাভার প্রতিনিধি, আশুলিয়া:
আশুলিয়ায় বাংলাদেশ প্রজন্মলীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার আব্বাস শপিং কমপ্লেক্সের আন্ডার গ্রাউন্ডে প্রধান অতিথি বাংলাদেশ প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদারের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম-আহ্বায়ক খন্দকার রইচুজ্জামান (রইচ)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, ঢাকা জেলা বাংলাদেশ প্রজন্মলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌসুর রহমান, গাজীপুর সদর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ও আব্বাস শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. আলী হোসেন।

Comments (0)
Add Comment