আসছেন পরমব্রত

বিনোদন ডেস্ক:
‘জিরো ডিগ্রি’র সফলতার পর অনিমেষ আইচ ‘ভয়ংকর সুন্দর’ নামে নতুন একটি ছবির নিমার্ণ কাজ শুরু করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ছবিতে অভিনেত্রী ভাবনার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক পরমব্রতকে। ছবির শ্যুটিংয়ে অংশ নেয়ার উদ্দেশ্যে বুধবার ঢাকায় আসছেন তিনি। ‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ‘এ স্কয়ার’ ফিল্ম কোম্পানি সূত্রে জানা যায়, শ্যুটিং শুরু করার আগে বুধবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন পরমব্রত। এদিন সকাল সাড়ে ৮টায় কলকাতা থেকে বিমান যোগে ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। এদিকে ছবিটির শ্যুটিং এরই মধ্যে শুরু করে দিয়েছেন পরিচালক অনিমেষ আইচ। গত ১৫ এপ্রিল রাজধানীর সদরঘাট, ১৬ এপ্রিল বরিশাল এবং ১৭ এপ্রিল কুয়াকাটায় ছবির কিছু অংশের চিত্রধারণ করা হয়েছে।

Comments (0)
Add Comment