আসামিদের কিভাবে ফাঁসি দেওয়া হয়, বউকে দেখাতে গিয়ে জীবন সংকটে পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক: স্ত্রীকে দেখাচ্ছিলেন, কী ভাবে অপরাধীদের ফাঁসি দেওয়া হয়। টেবিলের উপর উঠে নাইলন দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বোঝাচ্ছিলেন, অপরাধীদের ফাঁসিকাঠে তুলে ঝুলিয়ে দিলেই সব শেষ। টেবিলটা হঠাত্‍‌ সরে যাওয়ায় গলায় ফাঁস লেগে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন মুম্বই পুলিশের কনস্টেবল গোবিন্দ বালাজি দাভলে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায়।
পুলিশ সূত্রের খবর, গোবিন্দ বালাজি দাভলে ঘাটকোপার পুলিশ স্টেশন ফায়ারিং রেঞ্জে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। সোমবার গোবিন্দ দাভলের স্ত্রী তাঁকে জিজ্ঞাসা করেন, কী ভাবে অপরাধীদের ফাঁসি দেওয়া হয়। স্ত্রীকে মুখে না বুঝিয়ে ডেমো দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। একটি ছোট টেবিল জোগাড় করেন। জাম-কাপড় মেলার একটি নাইলনের দড়ি সিলিংয়ের লাগিয়ে গলায় ফাঁস দেন। তখনই বিপদ ঘটে।
স্ত্রীর অসাবধানতার কারণে টেবিলটা গোবিন্দর পায়ের তলা থেকে সরে যায়। গলায় ফাঁস লেগে ঝুলে যান তিনি। বাঁচার চেষ্টা করতে থাকেন। কিন্তু ততই ফাঁস লেগে শ্বাস বন্ধ হতে থাকে। স্ত্রী খবর দেন প্রতিবেশীদের। গোবিন্দ দাভলেকে ভর্তি করা হয় আগরওয়াল হাসপাতালে। আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গোবিন্দ। চিকিৎকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

Comments (0)
Add Comment