ইউটিউবে পড়শির ‘জয় হবেই হবে’র মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক :  ইউটিউবে প্রকাশ করা হয়েছে পড়শির গাওয়া জনপ্রিয় গান ‘জয় হবেই হবে’-এর মিউজিক ভিডিও। দেশ ও দেশের খেলাকে কেন্দ্র করে নির্মিত গানের এই ভিডিওটি অনেকবার প্রকাশ করতে চেয়েও তারিখ পিছিয়েছিলেন পড়শি।  অবশেষে শনিবার ভিডিওটি প্রকাশ করা হয়।

রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান এবং ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। বাংলাদেশের সিলেট, কক্সবাজার, বান্দরবান, ঢাকাসহ বেশ কিছু জায়গায় ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওতে পড়শিকে শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে দেখা গেছে। ভিডিওর একটি অংশে পড়শিকে ক্রিকেট খেলতেও দেখা গেছে।

এতে পড়শির সঙ্গে মডেল হয়েছেন সোয়েল সিরাজ ও আশফাক রানা। ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছে। এমন সময়ে পড়শির গানটি সবাই পছন্দ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে ইউটিউবে পরশির এই গানটি ৩৯ হাজার ১শ’ ১২ বার দেখা হয়েছে।

Comments (0)
Add Comment