ইউপি নির্বাচনে চরভদ্রাসনে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ

আগামী ৭ই মে চরভদ্রাসন আসন্ন ইউপি নির্বাচনে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেছেন, ফরিদপুরের যে উপজেলা গুলোতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার আদলে চরভদ্রাসনেও আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কোথাও কোন অনিয়ম হবে না। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে কোথাও কোন বাধা-বিপত্তি বা পেশিশক্তি সহ্য করা হবে না। সব ধরনের অনিয়ম বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। তিনি এ সময় আরও বলেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগামী ৭ই মে ইউপি নির্বাচনে চরভদ্রাসন বাসীদেরকে অবাদ, নিরপেক্ষ এবং সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিবেন বলে আশ্বাস দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বুধবার দুপুরে চরভদ্রাসন উপজেলার মোস্তফা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান। এ সময় সভায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা, উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ খোরশেদ আলম প্রমূখ।

Comments (0)
Add Comment