ইউপি নির্বাচন: লক্ষ্মীপুরে অবৈধ প্রার্থীকে বৈধ করার অভিযোগ

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: আসন্ন ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে জেলার সদরের টুমচর ইউনিয়নে এক সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীর প্রার্থীতা অবৈধ ঘোষনার পর প্রভাবশালীদের ইন্দনে রাতের আধারে বৈধ করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে অভিযোগটি করেন একই ওয়ার্ডের প্রতিদ্বন্দী মহিলা মেম্বার প্রার্থী জোৎস্না বেগম।
জানা যায়, ১১ এপ্রিল ৪র্থ ধাপের নির্বাচনে প্রার্থীতা বাছাই পর্বে সদর উপজেলা টুমচর ইউনিয়নের (১.২.৩) সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী নাজমা বেগমের কাগজ পত্র অনিয়মের কারনে তার প্রার্থীতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তবে অভিযোগ রয়েছে নাজমা বেগমের প্রার্থীতা বাতিলের পর ১২এপ্রিল রাত ৯টায় বিভিন্ন প্রভাবশালীদের ইন্দনে জেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে তার প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালায়। আজ বুধবার (১৩এপ্রিল) বেলা ১২টার দিকে শুনানীর মাধ্যমে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বৈধ ঘোষনা করলে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়।
প্রতিদ্বন্দী প্রার্থী জোৎস্না বেগম অভিযোগ করে বলেন, নির্বাচন অফিস থেকে নাজমা বেগমের প্রার্থীতা অবৈধ ঘোষনা করা হয়। এর পর থেকে নাজমা বেগম একটি প্রভাবশালী মহলকে হাতে নিয়ে নির্বাচন কর্মকর্তাদের ম্যানেজ করে।
তিনি বলেন, আজ দুপুরে ওই প্রবাশালী ব্যক্তিদের নিয়ে নাজমা বেগম শুনানীন মাধ্যমে তার প্রার্থীতা বৈধ করেন।
এদিকে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেয়ে নাজমা বেগম বলেন, সামান্য ভূলে নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বাতিল করে। পরে আমি আপিল করলে, নির্বাচন কমিশন শুনানির মাধ্যমে আমার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। ১২এপ্রিল রাতে আমার বাতিল হওয়া প্রার্থীতার বিষয়ে জানতে গিয়েছিলাম।
লক্ষ্মীপুর সদর উপজেল নির্বাচন কমিশনা নাছির উদ্দিন পাটওয়ারী জানান, বাছাই পর্বে নাজমা বেগম সহ দুইজনের কাগজ পত্রে ত্রুটির কারনে প্রার্থীতা বাতিল করা হয়। তবে নাজমা বেগম আপিল করলে শুনানির মাধ্যমে আজ তার প্রার্থীতা ফিরে পান।
প্রসঙ্গ, আগামী ৭মে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন পরিষদ সহ ৩টি ও রায়পুরে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

Comments (0)
Add Comment