ইউরোপীয় ঋণদাতাদের শর্তযুক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করায় গ্রিকদের অভিনন্দন কাস্ত্রোর

আন্তর্জাতিক ডেস্ক :  ইউরোপীয় ঋণদাতাদের শর্তযুক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করায় গ্রিসের জনগণ ও তাদের সরকারকে অভিনন্দন জানিয়েছেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ‘না’ ভোটের এ জয়কে তিনি ‘দারুণ রাজনৈতিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।

কাস্ত্রো গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে লিখেছেন, ‘এই বিজয়ের দিকে গিনি গভীরভাবে নজর রাখেন’-সিপ্রাসের অফিস থেকে বিবৃতিতে এমনটা জানানো হয়েছে। কাস্ত্রোর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ক্রিচনার, বলিভিয়ার প্রেসিডেন্ট এভো মোরেলস অভিনন্দন জানান।

৮৮ বছর বয়সী কাস্ত্রো অভিনন্দন জানিয়ে আরো লিখেছেন, কিউবার সঙ্গে গ্রিসের উষ্ণ সম্পর্ক রয়েছে। গ্রিকরা স্বকীয়তা ও সংস্কৃতি রক্ষায় যেভাবে মত প্রকাশ করেছে তাতে তারা ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকান জনগণের প্রশংসা কুড়িয়েছে।

কাস্ত্রো সব শেষে গ্রিস এবং প্রধানমন্ত্রী সিপ্রাসের সাফল্য কামনা করেন।

সূত্র : এএফপি।

Comments (0)
Add Comment