ইকুয়েডোরে সামরিক বিমান বিধ্বস্ত : ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইকোয়েডোরের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মঙ্গলবার ২২ জনের মৃত্যু হয়েছে।দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া একথা জানিয়েছেন। কোরেয়া টুইটারে লিখেন, ‘এই দুর্ঘটনায় বিমানটির আরোহীদের কেউই বেঁচে নেই।’ এই সংক্রান্ত প্রথম খবর প্রকাশিত হওয়ার কয়েক মিনিট পর তিনি আরো লিখেন, ‘এটা একটা মর্মান্তিক ঘটনা।’
তিনি বলেন, ‘বিমানটিতে ১৯ প্যারাট্রুপার, দুই পাইলট ও এক কারিগর ছিলেন।’ বিমানটি পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় পেরু সীমান্তের কাছে বিধ্বস্ত হয়। প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো প্যাটিনো বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
প্যাটিনো টুইটারে লিখেন, ‘ জেনারেল লুইস ক্যাস্ট্রো নিজেই এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের নিহত ভাইদের জন্য আমরা সবাই অত্যন্ত ব্যথিত।’ সেনাবাহিনীর জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটি প্যারাস্যুট মহড়ার জন্য সৈন্যদের বহন করছিল। এএফপি।

Comments (0)
Add Comment