খবরে জানানো হয়, অস্ট্রিয়ার সঙ্গে সীমান্তবর্তী আল্পস পর্বতমালার ইতালিয়ান অংশে মন্টে নেভোসো এলাকায় পাহাড়ে চড়ার সময় তুষারধসের কবলে পড়েন বেশ কয়েকজন পর্বতারোহী। এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।উদ্ধার অভিযান চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইতালির আলপাইন উদ্ধার বিভাগ।