‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

গত শুক্রবার প্রচারিত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০ টার ইংরেজি সংবাদের পর। এই পর্বটি ধারণ করা হয়েছিল সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়িতে।

বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি প্রতিবেদন। ছিল কুষ্টিয়ার অনুষ্ঠানস্থল কুঠিবাড়ি এবং বাউল শিরোমনি ফকির লালন সাঁইজীর জীবন ও দর্শনের ওপর দু’টি তথ্যবহুল প্রতিবেদন এবং সুইজারল্যান্ডের কিছু দৃষ্টি লোভন ও দৃষ্টি শোভন স্থানের দৃশ্য।

আরও ছিল মানুষের প্রতি মানুষের মানবিক আচরণের এক অসাধারণ ঘটনার দৃষ্টান্ত স্থাপনকারী শামীম আহমেদ ও তার সহকর্মীদের ওপর একটি মানবিক প্রতিবেদন।

এছাড়াও এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Comments (0)
Add Comment